এমপির পাশে দাঁড়ানো নিয়ে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৯

নোয়াখালী প্রতিনিধি
০৮ মে ২০২৩, ০২:১২আপডেট : ০৮ মে ২০২৩, ০২:১২

নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে বিদ্যালয় ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এমপির পাশে দাঁড়ানো নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় তিন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ৯ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।

রবিবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন স্বপন রয়েছেন। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকালে মোহাম্মদপুর ইউনিয়নের জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন উদ্বোধনের জন্য বিদ্যালয় প্রাঙ্গণে আসেন স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। ভবনের নেমপ্লেটের ফিতা কেটে উদ্বোধনের জন্য সামনে দাঁড়ান তিনি। এ সময় তার পাশে দাঁড়ানোকে কেন্দ্রে করে আওয়ামী লীগের দুই পক্ষের নেতাকর্মীদের ধাক্কাধাক্কি শুরু হয়। এ নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং দফায় দফায় সংঘর্ষ হয়। একে-অপরকে মারধর ও ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে ফাঁকা গুলি ছুড়লে ছত্রভঙ্গ হয়ে যায় তারা।

এমপির পাশে দাঁড়ানো নিয়ে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৯

চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন বলেন, এমপির নির্দেশে ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা অনুষ্ঠানে আসেন। ভবন উদ্বোধনের সময় তার পাশে দাঁড়ানোকে কেন্দ্রে করে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুল ও তার নেতাকর্মীরা ধাক্কাধাক্কি শুরু করেন। বিষয়টি নজরে এলে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জহির উদ্দিন এমন কাজ থেকে বিরত থাকতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে সভাপতির ওপর হামলা চালান চেয়ারম্যান ও তার অনুসারীরা। এ অবস্থায় সভাপতিসহ আমরা বিদ্যালয়ের অফিস কক্ষে অবস্থান করলে আবারও হামলা চালান তারা। এতে বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের ওপরও হামলা চালানো হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে জানতে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুলের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে জানিয়ে চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, সংঘর্ষে তিন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশের কাজে বাধা দেওয়া ও হামলার ঘটনায় মামলা করা হবে। সেইসঙ্গে ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।

/এএম/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী