ব্যবসায়ীকে গুলি করে সাড়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

মীরসরাই প্রতিনিধি 
২৬ মে ২০২৩, ১৬:২২আপডেট : ২৬ মে ২০২৩, ১৬:২৭

চট্টগ্রামের মীরসরাইয়ে শেখ ফরিদ নামে এক ব্যবসায়ীকে বাড়ি যাওয়ার পথে গুলি করে ৯ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ মে) রাত সাড়ে ১১টায় মুহুরী প্রজেক্ট এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় আজমপুর বাজারে ফরিদের একটি দোকান আছে। তিনি উপজেলার ওচমানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুই বারের সাবেক মেম্বার।

আহত ফরিদ বলেন, ‘দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে মুখোশ পরা দুই জন বাজারের পর থেকে আমাকে অনুসরণ করে। একপর্যায়ে বাড়িতে প্রবেশের সময় রাস্তায় মোটরসাইকেলের গতি ধীরে করলে তারা আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। টাকাসহ আমি মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় তারা আমার সঙ্গে থাকা ব্যবসার ৯ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনায় আমি জোরারগঞ্জ থানায় অজ্ঞাত দুইজনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছি।’

ফরিদের ছোট ভাই রবিউল হোসেন বলেন, ‘দুর্বৃত্তরা ভাইকে গুলি করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়েছে। ঘটনার পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজু সিংহ জানান, গতকাল রাত দেড়টা থেকে দুইটার মধ্যে শেখ ফরিদকে হাসপাতালে আনা হয়। তার কোমরের একটু ওপরে পেটের ডান পাশে সামান্য কাটার মতো ছিল। গুরুতর কিছু না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেন বলেন, ‘রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় ফরিদ বাদী হয়ে অজ্ঞাত দুই জনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

/আরআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
উত্তরার সেই ব্যবসায়ীর বাসায় আবারও গুলি
লালবাগে গুলিবিদ্ধ তরুণ, ঢামেক হাসপাতালে ভর্তি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম