হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ইয়াহইয়া মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ জুন ২০২৩, ১৩:১৫ আপডেট : ০৩ জুন ২০২৩, ১৩:৪৭

চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা ইয়াহইয়া (৭৭) মারা গেছেন। শুক্রবার (২ জুন) রাত দেড়টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস জানান, বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন ইয়াহইয়া। এরপর তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয় । অবস্থার অবনতি হলে রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকাযর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। 

তিনি ২০২১ সালের ৮ সেপ্টেম্বর হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন।

২০২১ সালের ৮ সেপ্টেম্বর আবদুস সালামকে মহাপরিচালক ও ইয়াহইয়াকে সহকারী পরিচালক ঘোষণার পরপরই আবদুস সালাম অসুস্থ হয়ে পড়েন বৈঠকে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান। মুফতি আবদুস সালামের জানাজার পরপরই সেদিন ইয়াহইয়াকে মহাপরিচালক ঘোষণা করা হয়।

১৯৭৩ সালে ইয়াহইয়া শিক্ষাজীবন শেষ করে হাটহাজারীর গড়দুয়ারা মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন। গড়দুয়ারা মাদ্রাসায় ১০ বছর শিক্ষকতার পরে তিন বছর মাদার্শা মাদ্রাসা ও হাজী ইউনুস সাহেব (রহ.) প্রতিষ্ঠিত ইছাপুর ফয়জিয়া তাজবিদুল কুরআন মাদ্রাসায় ছয় বছর শিক্ষকতা করেন। ১৯৯১ সালে হাটহাজারী মাদ্রাসায় যোগ দেন।

/আরআর/
সম্পর্কিত
এক ভবনের ছাদ থেকে অন্য ছাদে যাওয়ার চেষ্টা, নিচে পড়ে শিশুর মৃত্যু
সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেলো বাসচাপায়
ইটভাটার দেয়াল ধসে প্রাণ গেল ২ শ্রমিকের
সর্বশেষ খবর
ব্যর্থ মৃত্যুদণ্ডের পর হাসপাতাল ছাড়লেন ক্রিস্টা পাইক, আবারও ফিরলেন কারাগারে
ব্যর্থ মৃত্যুদণ্ডের পর হাসপাতাল ছাড়লেন ক্রিস্টা পাইক, আবারও ফিরলেন কারাগারে
তিন খাতে বিনিয়োগ করবে জাপানি কোম্পানি, স্বাগত জানালেন প্রধানমন্ত্রী
তিন খাতে বিনিয়োগ করবে জাপানি কোম্পানি, স্বাগত জানালেন প্রধানমন্ত্রী
সৌদি আরবে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
সৌদি আরবে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেলো ঘরবাড়ি-সেতু
নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেলো ঘরবাড়ি-সেতু
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?