আমের কেজি ৫০০ টাকা

জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি
২৩ জুন ২০২৩, ০৮:০১আপডেট : ২৪ জুন ২০২৩, ১৭:৪৯

মিয়াজাকি একটি জাপানি আম। এটি বাংলাদেশে পরিচিতি পেয়েছে ‘সূর্য ডিম’ নামে। এই জাতের আম চাষ করে সফলতা পেয়েছেন খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ফাতেমা নগরের চাষি মো. আবদুল হালিম। তার সফলতা দেখে আশপাশের অনেকে নিজের বাগানে এই জাতের আমের চারা লাগিয়েছেন।

যেভাবে চাষ শুরু

এই জাতের আম চাষ শুরুর বিষয়ে আবদুল হালিম বলেন, ‌‘প্রথমে লোকমুখে সূর্য ডিম আমের কথা শুনি। পরে ইউটিউবে খুঁজে আমটির চাষ ও যাবতীয় বিষয় সম্পর্কে জানি। এও জানি, এটি সবচেয়ে দামি আম। জাপানের মিয়াজাকিতে উৎপন্ন হয় বলে এটিকে মিয়াজাকি আম বলে ডাকা হয়। এটি দেখতে ডিমের মতো, লাল রঙের এবং খুবই সুন্দর।’ 

পানছড়ি উপজেলার ফাতেমা নগরে সূর্য ডিম আম চাষ হয়েছে

এই আম খেতে সুস্বাদু এবং ক্যানসার প্রতিরোধে সহায়ক উল্লেখ করে এই চাষি বলেন, ‘এটি ক্যারোটিনসমৃদ্ধ। ম্যাগনেসিয়াম বেশি থাকায় ক্যানসার প্রতিরোধে সহায়ক। আমের গড় ওজন ২৫০-৩৫০ গ্রাম পর্যন্ত হয়। আমার বাগানের গাছগুলোর বয়স দুই বছর। প্রতি গাছে গড়ে ২০-৩০টি আম ধরে। গাছের বয়সের সঙ্গে সঙ্গে আমের সংখ্যা আরও বাড়বে।’

কেজি ৫০০ টাকা

প্রতি কেজি আম বাগান থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করছি উল্লেখ করে আবদুল হালিম বলেন, ‘এই আমের কেজি কেউ কেউ বাজারে ১৫শ’ থেকে দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি করেন।’

সূর্য ডিমের পাশাপাশি বিশ্বের আরও নামীদামি ২৫টি জাতের আমের চারা লাগিয়েছি জানিয়ে হালিম আরও বলেন, ‘বছরজুড়ে ভালো ফলন পাওয়ার আশা করছি।’

জাপানের মিয়াজাকিতে উৎপন্ন হয় বলে এটিকে মিয়াজাকি আম বলে ডাকা হয়

চাষ করছেন অর্ধশতাধিক চাষি

ফাতেমা নগরের আম চাষি চাঁন মিয়া বলেন, ‘হালিমের সফলতা দেখে আমার বাগানে ৫০টি সূর্য ডিম আমের চারা লাগিয়েছি। পানছড়ি এলাকার অন্তত ৫০-৬০ জন কৃষক এই জাতের চারা লাগিয়েছেন। তবে এখনও এসব গাছে ফলন ধরেনি। আগামী বছর ফলন ধরবে বলে আশা করছি।’

কৃষি বিভাগের আশা

২০১৬ সাল থেকে খাগড়াছড়িতে সূর্য ডিম আম চাষ হচ্ছে বলে জানালেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কিশোর কুমার মজুমদার। তিনি বলেন, ‘পাহাড়ের মাটি, আবহাওয়া ও পরিবেশ সূর্য ডিম চাষের উপযোগী। এই জাতের আম চাষিদের সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি আমরা। হালিমসহ অর্ধশতাধিক চাষি এই জাতের আম চাষ করছেন। তাদের হাত ধরে হয়তো একদিন খাগড়াছড়িতে একটি মিয়াজাকি এলাকা হবে। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা।’ 

/এএম/
সম্পর্কিত
খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় দুই দলের মধ্যে তীব্র গোলাগুলি
কীসের ইঙ্গিত দিচ্ছে বরেন্দ্র অঞ্চল, কী হবে কৃষকের
যে রোগের কারণে গরু দুধ কম দিচ্ছে, খামারিদের বড় ক্ষতি হচ্ছে
সর্বশেষ খবর
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী