চেয়ারম্যানের বিরুদ্ধে কৃষি কর্মকর্তাকে পেটানোর অভিযোগ

ফেনী প্রতিনিধি
২৪ জুন ২০২৩, ১৯:৩২আপডেট : ২৪ জুন ২০২৩, ১৯:৩২

ফেনীর ফুলগাজীতে চারা বিতরণকে কেন্দ্র করে এক কৃষি কর্মকর্তাকে পেটানোর অভিযোগ উঠেছে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে। শনিবার (২৪ জুন) সকালে ফুলগাজী উপজেলা সদরে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষি কর্মকর্তার নাম শরিফুল ইসলাম। তিনি উপজেলা সদর ইউনিয়নের ব্লক সুপারভাইজার।

প্রত্যক্ষদর্শী ও কৃষি অফিস সূত্রে জানা গেছে, শনিবার সকালের দিকে ফুলগাজী উপজেলার সবকটি ইউনিয়নে তালগাছ বিতরণ ও রোপণের জন্য নগদ টাকা দেওয়ার শুরুতে ওই চেয়ারম্যান অতিরিক্ত বরাদ্দ ও সব চারা তাকে দিতে বলেন। এতে কৃষি কর্মকর্তা তার (চেয়ারম্যান) প্রস্তাবে রাজি না হওয়ায় বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে কৃষি কর্মকর্তাকে কিলঘুষি মারতে থাকেন চেয়ারম্যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঞা বলেন, ঘটনা আমি সকালে শুনেছি। এর সত্যতা আছে। 

উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীম বলেন, উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়েছে বলে শুনেছি। পরে তাদের মধ্যে বোঝাবুঝির অবসানও হয়েছে বলে জেনেছি।

অভিযুক্ত চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করে দাবি করেন, সামান্য ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে তৃতীয় কোন পক্ষ ঘটনাকে বড় করে অপপ্রচার করে চলছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী