মাকে গালিগালাজের প্রতিবাদ করায় ভাইয়ের হাতে ভাই খুন

কুমিল্লা প্রতিনিধি
২৪ জুন ২০২৩, ১৯:৫৮আপডেট : ২৪ জুন ২০২৩, ২০:০১

কুমিল্লার নাঙ্গলকোটে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহতের অভিযোগ উঠেছে। শনিবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলার ঢালুয়া ইউনিয়নের কিনারা গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম দেলোয়ার হোসেন (৩২)। তিনি কিনারা গ্রামের বশির আহমেদের ছেলে। অভিযুক্ত ভাইয়ের নাম রঞ্জন আলী (৩৫)। তিনি বশির আহমেদের তৃতীয় ছেলে।

ইউনিয়নের সাবেক সদস্য জামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে তাদের পরিবারে ঝগড়া লাগে। এ সময় ছোট ভাই দেলোয়ারের গলায় আঘাত করে রঞ্জন আলী। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে অভিযুক্ত ঘটনার পর থেকে পালিয়ে আছেন।

মা মালেকা বানু বলেন, রঞ্জন আলীর সঙ্গে আমার ঝগড়া হয়েছিল। তখন সে আমার সামনে ছুরি নাচাচ্ছিল। অনেক গালিগালাজ করছিল। দেলোয়ার এসে তাকে বাধা দেয়। তখন সে হাতের ছুরিটা তার গলায় ঢুকিয়ে দেয়। অভিযুক্ত ছেলের ফাঁসি দাবি করেন তিনি। 

নাঙ্গলকোট থানার ওসি ফারুক আহমেদ বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, কলহের সময় রঞ্জন আলী তার মাকে গালিগালাজ করছিল। এ সময় দেলোয়ার প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে গলায় আঘাত করে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পুলিশ আছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি