চট্টগ্রামে সি প্লাসসহ ৪ আইপি টিভির অফিস সিলগালা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ জুন ২০২৩, ১৯:৩৯আপডেট : ২৫ জুন ২০২৩, ১৯:৩৯

নিয়ম না মেনে পরিচালনার অভিযোগে চট্টগ্রামে ‘সি প্লাস’সহ চার আইপি টিভির অফিস সিলগালা করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বন্ধ করা বাকি তিন আইপি টিভি হলো- সি ভিশন, ২৪ টিভি ও এসবি টিভি।

লাইসেন্স ছাড়া নিয়মবহির্ভূতভাবে সংবাদ ও অনুষ্ঠান প্রচার করায় ক্যামেরাসহ অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়েছে৷ চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মহানগরের বিভিন্ন জায়গায় বেশ কিছুদিন ধরে গড়ে উঠেছে অবৈধ আইপি টিভি, অনলাইন নিউজ পোর্টাল ও বিভিন্ন ব্লগ। জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালায়- ২০১৭ (২০২০ সালে সংশোধিত) বর্ণিত নির্দেশনা লঙ্ঘন করে এবং জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ অমান্য করে গড়ে ওঠা এসব ভুঁইফোড় অনলাইন সংবাদমাধ্যমের বিরুদ্ধে আজ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ ও হিমাদ্রী খীসা।

দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখার নির্দেশনা মোতাবেক অভিযান পরিচালনা করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সি প্লাস টিভি, সি ভিশন, দৈনিক অর্থনীতি, ২৪টিভি ও এসবি টিভিসহ বেশ কিছু অবৈধ অনলাইন টিভি চ্যানেলের অফিসে অভিযান চালানো হয়। এসব অনলাইন টিভির কোনও নিবন্ধন নেই। দীর্ঘদিন ধরে জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ লঙ্ঘন করে তথ্য-উপাত্ত ও কনটেন্ট সম্প্রচার করে আসছিল।
অনলাইন চ্যানেল/টিভি, পোর্টাল-ব্লগের তথ্য-উপাত্ত, কনটেন্ট প্রচার, প্রকাশ ও সম্প্রচারের ক্ষেত্রে সেন্সরশিপ অব ফিল্মস আইন ১৯৬৩, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬, বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০০১, কপিরাইট, ট্রেডমার্কস, প্যাটেন্টস ডিজাইনসহ দেশের প্রচলিত সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান লঙ্ঘন করে আসছে।

অনিবন্ধিত আইপিটিভি ও ইউটিউব চ্যানেলে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কৌশলে সংবাদ প্রচারের অভিযোগ রয়েছে। ইতোমধ্যে এ প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, অনুমোদনবিহীন ২৪ টিভির অফিসে অভিযান চালানোর সময় বিপুল পরিমাণ ভেজাল মসলা, ভেজাল ভোজ্য তেল, ভেজাল হেয়ার অয়েল, ভেজাল মধু পাওয়া যায়। বিএসটিআইয়ের পক্ষ থেকে ২৪ টিভির বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করা হবে।

/এফআর/
সম্পর্কিত
গাড়ি চালানোর গ্যাস দিয়ে রান্না, রেস্টুরেন্টকে জরিমানা
সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম ধ্বংস
মোবাইলে আইপিএল নিয়ে জুয়া, ৩ জনকে কারাদণ্ড
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের