বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে হত্যা, প্রধান আসামি রিমান্ডে

ফেনী প্রতিনিধি
০২ জুলাই ২০২৩, ১১:৫১আপডেট : ০২ জুলাই ২০২৩, ১১:৫১

ফেনীর ছাগলনাইয়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা মামলায় প্রধান আসামি রফিকুল ইসলামের (২২) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেফতার অপর ৯ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১ জুলাই) সন্ধ্যায় আসামিদের জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অপরাজিতা দাশের আদালতে তোলা হলে তিনি এই আদেশ দেন।

গ্রেফতার ১০ আসামি হলেন- নেত্রকোনার বনগাঁওয়ের কাঠপুরার রফিকুল ইসলাম (২২), ছাগলনাইয়ার চম্পকনগর গ্রামের বেলাল হোসেন শুভ (২২), রুবায়েত হোসেন রাফি (১৯), শেফাউল করিম রিহান (২২), গোফরান উদ্দিন (৩০), মেহেরাব হোসেন সায়েম (১৮), নাসির উদ্দিন (৪২), আশরাফুল ইসলাম রাকিব (২১), ইকবাল হোসেন সাব্বির (২৫) ও নোয়াখালীর চরজব্বর এলাকার উত্তর বাঘা (সমিতি বাজার) ইমাম হোসেন (২২)।

এসব তথ্য নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ছাগলনাইয়া থানার এসআই শাখাওয়াত হোসেন জানান, এজাহারনামীয় ও অজ্ঞাত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শুক্রবার বিকালে ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়নে রবিউল হক সাঈদ তার বোনকে নিয়ে উপজেলার এককুইল্লা দীঘি নামক স্থানে বেড়াতে যান। ওই সময় চম্পকনগর এলাকার বখাটেরা তার বোনকে নিয়ে আজেবাজে কথা বললে বাগবিতণ্ডা হয়। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য সজিবকে জানালে তিনি বাজারে এলে মীমাংসা করে দেবেন বলে জানান। রবিউল হক সাঈদ মীমাংসার জন্য বাজারে গেলে সিএনজি থেকে নামার সঙ্গে সঙ্গে বখাটেরা তাকে ঘেরাও করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

এ সময় মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজন বখাটেদের আটক করে চেয়ারম্যানের অফিসে নিয়ে তালাবদ্ধ করে রাখেন। নিহত যুবক উপজেলার শুভপুর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের মানিক মিয়ার ছেলে।

এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সঙ্গে জড়িতের অভিযোগে ১০ জনকে আটক করে থানায় নিয়ে যায়। শনিবার দুপুরে নিহতের মা বিবি মরিয়ম (৪৮) বাদী হয়ে ছাগলনাইয়া থানায় ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের