দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  ২ শিক্ষার্থী নিহত

ফেনী প্রতিনিধি
০৪ জুলাই ২০২৩, ০০:১১আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০০:১১

ফেনীর দাগনভূঞায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান (২৩) ও রবিন (২০) নামের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার মোক্তার বাড়ির দরজা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মেহেদী কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া গ্রামের একতা বাজারের বাহারের ছেলে। তিনি ঢাকা ইস্টার্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের সিভিলের ছাত্র ছিলেন। রবিন একই এলাকার মো. সেলিমের ছেলে। তিনি সাভার সরকারি কলেজের এইচএসসি ফলপ্রার্থী। আর গুরুতর আহত লুৎফুল কবিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দাগনভূঞা থানার ওসি হাসান ইমাম জানান, বসুরহাট থেকে নোয়াখালীর মাইজদী শহরের উদ্দেশে মোটরসাইকেলযোগে রওনা হন মেহেদী, রবিন ও লুৎফুল। পথিমধ্যে মোক্তার বাড়ির দরজা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে মেহেদী ও রবিনকে মৃত বলে জানান চিকিৎসক।

ওসি আরও জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি