ঘুমন্ত মা-ছেলেকে পিটিয়ে হত্যা, টুপি দেখে খুনি শনাক্ত

কুমিল্লা প্রতিনিধি
০৫ জুলাই ২০২৩, ১৩:৩৪আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৬:১৩

কুমিল্লার চৌদ্দগ্রামে ঘুমন্ত মা ও ছেলেকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ জুন) গভীর রাতে পৗরসভার পাঁচড়া বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নিপা আক্তার (২৭) ও তার আট বছর বয়সী শিশুপুত্র আলী আহসান মুজাহিদ। ওই নারীর স্বামী আনোয়ার হোসেন দুবাই প্রবাসী।

নিপার বাবা জালাল আহমেদের অভিযোগ, আনোয়ার হোসেনের সঙ্গে তার ভাই মীর হোসেনের সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। বিরোধের জেরে মীর হোসেনের ছেলে আবদুল্লাহ আল শাহেদ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার রাত ৯টায় নিপা ছেলেকে নিয়ে পার্শ্ববর্তী মামাশ্বশুর আজিজুল ইসলামের বাড়িতে দাওয়াত খেতে যায়। ধারণা করা হচ্ছে, এ সুযোগে হত্যাকারী ঘরে প্রবেশ করে নির্মাণাধীন শৌচাগারে লুকিয়ে ছিল। রাতে ঘরে ফিরে মা ও ছেলে ঘুমিয়ে পড়লে আনুমানিক আড়াইটার সময় কাঠের টুকরো দিয়ে পিটিয়ে তাদের গুরুতর জখম করে। এ সময় চিৎকার শুনে লোকজন এসে তাদের গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্বজনের আহাজারি

নিপার বাবা আরও বলেন, সেখানে কর্তব্যরত চিকিৎসক নিপাকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আলী আহসান মুজাহিদকে ঢাকা নেওয়ার পথে মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কুমিল্লার চৌদ্দগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় অপরাধী শাহেদ পালিয়ে গেলেও আটক করতে সক্ষম হয়েছি। যারা খুন হয়েছেন তাদের বাড়ির একটি কক্ষ থেকে একটি কালো টুপি উদ্ধার করা হয়। ওই টুপির সূত্র ধরেই অপরাধীকে শনাক্ত করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, অপরাধী নিজে স্বীকার করেছে সে কোথায় কীভাবে এ ঘটনা ঘটিয়েছে। সে একটি বড় কাঠের টুকরো দিয়ে ঘুমন্ত অবস্থায় তাদের মাথা ও মুখে আঘাত করে। এতে ঘটনাস্থলে মারা যায় নিপা। পরে মারা যায় তার ছেলে। এই বিষয়ে বিস্তারিত ব্রিফিংয়ে বলা হবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে