মুহুরি নদীর বাঁধে তিন স্থানে ভাঙন, ১১ গ্রাম প্লাবিত

ফেনী প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৩, ১৬:০৮আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৬:০৮

ফেনীর মুহুরি নদীর বাঁধ ভেঙে কয়েক গ্রাম প্লাবিত হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) নতুন করে পরশুরাম উপজেলার পশ্চিম অলকা গ্রামের অংশ ভেঙেছে। এতে নোয়াপুর, পশ্চিম এলাকা ও ধনীকুন্ডা গ্রাম প্লাবিত হয়েছে।

এর আগের দিন ফুলগাজীতে দুইটি অংশ ভেঙে যায়। এতে উত্তর বরইয়া, বিজয়পুর, দক্ষিণ বরইয়া, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর প্লাবিত হয়। এই নিয়ে দুই উপজেলার ১১ গ্রামের প্রায় ১২০ হেক্টর রোপা আমন ও ১০ হেক্টর বীজতলা পানিতে তলিয়ে গেছে। যান চলাচল ব্যাহত হচ্ছে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কে। পানিবন্দি হয়ে বন্যাদুর্গত এসব গ্রামের মানুষজন দুর্বিষহ জীবন কাটাচ্ছেন।

মুহুরি নদীর বাঁধে তিন স্থানে ভাঙন, ১১ গ্রাম প্লাবিত

নদীর পানি বিপৎসীমার সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে।

অন্যদিকে, ফুলগাজীর প্লাবিত বিভিন্ন গ্রামের পানিবন্দি এলাকা পরিদর্শন করেছেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। এ সময় তিনি বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।

তিনি জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ দুই লাখ টাকা এবং তিন টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

মুহুরি নদীর বাঁধে তিন স্থানে ভাঙন, ১১ গ্রাম প্লাবিত

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান জানান, এখন পর্যন্ত বাঁধের বরইয়া, দৌলতপুর ও পরশুরামে একটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। পানি কমার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফুলগাজী উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা কে এইচ এম মনজুরুল ইসলাম বলেন, বন্যায় ফুলগাজী ও পরশুরাম উপজেলায় প্রায় ১২০ হেক্টর রোপা আমন ও ১০ হেক্টর বীজতলা পানিতে তলিয়ে গেছে। তবে পানি নেমে যাওয়ার আগে প্রকৃত ক্ষতির পরিমাণ নিরূপণ সম্ভব হবে।

/এফআর/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী