বান্দরবানে উঁচু স্থানের পানি কমলেও এখনও ডুবে আছে নিচু এলাকা

বান্দরবান প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৩, ১১:৫৪আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১১:৫৪

বান্দরবানে পানি কমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও দু‌র্ভোগ কা‌টে‌নি মানুষের। এখনও শহরে বিদ্যুৎ, ইন্টারনেট ও সুপেয় পানি সরবরাহ বন্ধ রয়েছে।

এদিকে, মঙ্গলবার (৮ আগস্ট) পর্যন্ত টানা সাত দিনের বৃষ্টিতে বান্দরবা‌ন শহরের প্রায় ৮০ শতাংশ বসতবাড়ি, সরকারি অফিস, বাসভবন, বাজার ও আশ্রয়কেন্দ্র ডুবে গেছে। অনেকেই আশ্রয় না পেয়ে বাড়ির ছাদে মালপত্রসহ রাত কাটিয়েছেন।

বান্দরবানে উঁচু স্থানের পানি কমলেও এখনও ডুবে আছে নিচু এলাকা

সরেজমিনে দেখা গেছে, বান্দরবানে‌র ফায়ার সার্ভিস, বনবিভাগ, এল‌জিইডি, এস‌পি অফিস, প্রাথমিক শিক্ষা অফিস, জজকোর্ট, জেলা প্রশাসকের বাসভবন, পুলিশ সুপারের বাসভবন ও বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্রসহ ডুবেছে সরকারি অফিস ও বাসভবন। এ ছাড়া সড়কে কোমর সমান পানি হওয়ায় চলাচল বন্ধ হ‌য়ে যায় জনসাধারণের। এবারের বন্যা অতীতের সব বন্যাকে হার মানিয়েছে বলে জানাচ্ছেন বাসিন্দারা।

এদিকে মঙ্গলবার রাত থেকে বৃষ্টি কিছুটা কমে যাওয়ায় মেম্বার পাড়া, কালাঘাটা, বালাঘাটা, হা‌ফেজ‌ঘোনাসহ বি‌ভিন্ন এলাকার উঁচু অংশের পানি নেমেছে। তবে নিচু এলাকা এখনও পানির নিচে ডুবে আছে।

বান্দরবানে উঁচু স্থানের পানি কমলেও এখনও ডুবে আছে নিচু এলাকা

আশ্রয়কেন্দ্রে থাকা আর্মিপাড়ার বাসিন্দা ইউসুফ বলেন, আমার বাড়িটি আজ চার‌ দিন ধ‌রে পানির নিচে। মালপত্রও বের কর‌তে পারিনি। কোনোরক‌মে স্ত্রী ও ছেলে-মেয়েদের বের কর‌তে পেরেছি। এখন আমার আর কিছু নেই।

মেম্বার পাড়ার আজিজ বলেন, আমার বাসার পানি নেমেছে ভোরের দি‌কে। ভেতরে যা ছিল সবই নষ্ট হ‌য়ে গেছে। প্রায় পাঁচ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

বান্দরবানে উঁচু স্থানের পানি কমলেও এখনও ডুবে আছে নিচু এলাকা

জেলা প্রশাসক শাহ্‌ মোজাহিদ উদ্দিন বলেন, যারা আশ্রয়কেন্দ্রে এসেছেন তা‌দের সবসময় খোঁজখবর নেওয়া হচ্ছে। নিয়মিত খাবার ও সব ধরনের সু‌যোগ সুবিধা দেওয়া হচ্ছে। এ ছাড়া কেউ অসুস্থ হলে তা‌দের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে