শিশু ধর্ষণ মামলায় মসজিদের ইমামের যাবজ্জীবন

চাঁদপুর প্রতিনিধি
১১ আগস্ট ২০২৩, ০০:১৬ আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০০:১৬

চাঁদপুরের কচুয়ায় শিশু ধর্ষণ মামলায় বোরহান উদ্দিন (৩৫) নামে মসজিদের এক ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত বোরহান উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় শাহী মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। ধর্ষণের শিকার শিশুটি মসজিদের ইমামের কাছে কোরআন শিখতেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, প্রতিদিন সকালে শিশুটি ইমামের কাছে কোরআন শরিফ পড়তে যেতেন। অভিযুক্ত ইমাম শিশুটিকে ধর্ষণ করেন। এরপর শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে এসে পরিবারের কাছে ঘটনার বিবরণ জানায়। শিশুটির বাবা কচুয়া থানায় বোরহানকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

কচুয়া থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমকে মামলাটি তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়। তিনি তদন্ত শেষে একই বছর ৩০ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন।

সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইদুল ইসলাম বাবু জানান, মামলাটি গত তিন বছরের অধিক সময় ধরে চলছে। পাঁচ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। 

আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট গোলাম রাব্বানী।

/আরআর/
সম্পর্কিত
ছিনতাইয়ের গল্পে চাপা আলোচিত হত্যাকাণ্ড, মন্ত্রীর ভাগনের রহস্য খুলতে ৩৫ বছর
নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার: দুই জনের যাবজ্জীবন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন নিহত সাংবাদিকের মা, বললেন ‘এ ক্যামন বিচার হলো’
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক