আবাসিক হোটেল থেকে আ.লীগ নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
২১ আগস্ট ২০২৩, ১২:৪৫আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১২:৪৫

কক্সবাজারের শহরের একটি আবাসিক হোটেল থেকে সাইফ উদ্দিন (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে শহরের হলিডের মোড়ে ‘সানমুন’ নামের আবাসিক হোটেলের ২০৮ নং কক্ষে ওই নেতার লাশ পাওয়া যায়।

নিহত সাইফ উদ্দিন কক্সবাজার পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি কক্সবাজার শহরের ঘোনার পাড়া এলাকায় আবুল বশরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, ওই কক্ষে লাশ দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করেছে।

ওসি আরও জানান, তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এখনও তথ্য সংগ্রহ করা হচ্ছে। সিআইডি পুলিশের ক্রাইম সিনের টিম এসেছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

/এফআর/
সম্পর্কিত
স্বামীর মরদেহের পাশে অশ্রুসিক্ত দীপু মনি
স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
এবার খুলনায় ফুটবল খেলা নিয়ে যুবককে গুলি করে হত্যা
সর্বশেষ খবর
গুলি করে থামিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা
গুলি করে থামিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা
বাবার মৃত্যুর পর মেসির প্রথম গোল, কার্ড দেখলেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাই 
বাবার মৃত্যুর পর মেসির প্রথম গোল, কার্ড দেখলেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাই 
চা-বাগান, পাহাড় আর নদীর মায়াবী ঠিকানা দার্জিলিংয়ের তাবাকোশী
চা-বাগান, পাহাড় আর নদীর মায়াবী ঠিকানা দার্জিলিংয়ের তাবাকোশী
মাসে ২০ লাখের বেশি ব্যয়, তবু জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্স স্ট্যান্ড
মাসে ২০ লাখের বেশি ব্যয়, তবু জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্স স্ট্যান্ড
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক