বান্দরবানে অপহরণের শিকার ইটভাটা ম্যানেজারকে উদ্ধার, গ্রেফতার ৩

বান্দরবান প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:১১আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:৪৯

বান্দরবান সদরের কুহালং ইউনিয়নের ক্যামলংপাড়া এলাকা থেকে অপহৃত ইটভাটার ব্যবস্থাপক (ম্যানেজার) ইউছুফ আলীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (০৬ সেপ্টেম্বর) দুপুর ১টার সোনাইছড়ি পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ক্যামলংপাড়ার মাহবুব ব্রাদার্স ইটভাটা থেকে ইউছুফকে অপহরণ করেছিল পাহাড়ি সন্ত্রাসীরা। গ্রেফতারকৃতরা হলো সোনাইছড়ি পাহাড়ি এলাকার বাসিন্দা মংসাইং চিং মারমা, সাহ্লা মারমা ও সা‌রিং মারমা।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ইউছুফ আলীকে অপহরণের পর থেকে সোনাইছড়ি পাহাড় ঘিরে রাখেন এলাকাবাসী ও পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে ক্যামলংপাড়ার দোকানে খাবার কিনতে আসে মংসাইং চিং মারমা। এলাকায় অপরিচিত ব্যক্তি খাবার ও পানি কেনার সময় সন্দেহ হওয়ায় তাকে আটক করে স্থানীয়রা। পরে জিজ্ঞাসাবাদে মংসাইং চিং মারমা জানায়, সোনাইছড়ি পাহাড়ে অপহৃত ইউছুফ আলীকে আটকে রাখা হয়েছে। সোনাইছড়ি পাহাড় জেলা শহর থেকে ৯ কিলোমিটার দূরে এবং দুর্গম এলাকায় হওয়ায় পুলিশের যেতে দুপুর পর্যন্ত সময় লাগে। দুপুরে পুলিশের অভিযানের খবর পেয়ে ইউছুফ ছেড়ে দেয় সন্ত্রাসীরা। পরে অভিযান চালিয়ে ইউছুফকে উদ্ধার এবং সাহ্লা মারমা ও সা‌রিং মারমাকে গ্রেফতার করে পুলিশ।

কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা বলেন, ‘পুলিশের অভিযানের খবর পেয়ে ইউছুফকে ছেড়ে দিয়ে পালানোর চেষ্টা করে সন্ত্রাসীরা। পরে দুই জনকে গ্রেফতার করা হয়। বাকিরা পালিয়ে যায়।’

সদর থানার ওসি এম এম শহীদুল ইসলাম বলেন, ‘ইউছুফ আলীকে উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে তিন সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার
ভারতে প্রথমবার ‘জিহাদি ড্রাগ’ উদ্ধার, নেপথ্যে কারা
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম