জেলেদের জীবনমান দেখতে হাতিয়ায় জাতিসংঘের সহকারী মহাসচিব

নোয়াখালী প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৭আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৭

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় জেলেপল্লি দেখতে গেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজা।

রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের বেড়িবাঁধের পাশে বসবাস করা জেলেপল্লি পরিদর্শন করেন তিনি। এ সময়ে জেলেদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাফিউল হাসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মিয়া মো. মাইনুল কবির, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান এবং ইউএনডিপির বাংলাদেশ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে সকালে হেলিকপ্টারে ঢাকা থেকে হাতিয়ার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মাঠে অবতরণ করেন এই জাতিসংঘের সহকারী মহাসচিব। পরে পাশের একটি জেলেপল্লিতে গিয়ে জেলেদের জীবনমান সম্পর্কে ধারণা নেন। এ সময় জেলেদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় জেলেরা তাকে পেশায় ঝুঁকি ও বসবাসের স্থানটি দুর্যোগ সহনীয় নয় বলে জানান।

পরে উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধি দলটি। মতবিনিময় সভায় জাতিসংঘের সহকারী মহাসচিব বলেন, ‘আমরা এসেছি কিছু দেওয়ার জন্য নয়, আপনাদের জীবনমান সম্পর্কে জানার জন্য। কীভাবে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন করা যায়, তা নিয়ে আমরা আগামীতে কাজ করবো।’

দুপুরে প্রতিনিধি দলটি হেলিকপ্টারযোগে ভাসনচরের উদ্দেশে রওনা হন। ভাসানচর পরিদর্শন শেষে বিকালে ঢাকায় ফিরেছেন তারা।

/এএম/
সম্পর্কিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের