ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৩

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে মোটরসাইকেলে করে তুলে নিয়ে আবদুল লতিফ মিন্টু (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ছাত্রলীগ নেতা হাসিবুল বাশার হত্যা মামলার আসামি ছিলেন আবদুল লতিফ মিন্টু।

সোমবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। মিন্টু গোপালপুর ইউনিয়নের মহাবুল্লাপুর গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি মাটি কাটার ঠিকাদারি করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৩টার দিকে গোপালপুর ইউনিয়নের কবির বাজার এলাকায় মিন্টুর গতিরোধ করে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত। তারা মিন্টুকে এলোপাতাড়ি পিটিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। সন্ধ্যা ৭টার দিকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় মহাবুল্লাপুর গ্রামের সড়কের পাশে ফেলে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করার নির্দেশ দেন চিকিৎসক। ঢাকায় নেওয়ার পথে রাত ১০টার দিকে মারা যান। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা স্থানীয়দের।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, মিন্টুর ওপর হামলার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে সন্ধ্যায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলাটি হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ওসি আরও বলেন, ২০২২ সালের ৭ জুলাই গোপালপুর ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সদস্য হাসিবুল বাশারকে (২৫) কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার ৫ নম্বর আসামি ছিলেন মিন্টু। এছাড়া তার বিরুদ্ধে থানায় বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে।

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী