পিকআপের ধাক্কায় পড়ে যাওয়া কিশোরকে চাপা দিলো মোটরসাইকেল

নোয়াখালী প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৬

নোয়াখালীর সেনবাগে পিকআপের ধাক্কায় ও মোটরসাইকেল চাপায় মাইনুদ্দিন নিলয় (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাবিলপুর ইউনিয়নের সেনবাগ-রাস্তার মাথা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইনুদ্দিন নিলয় উপজেলার পশ্চিম লালপুর গ্রামের দই ব্যাপারী বাড়ির মৃত. আলা উদ্দিনের ছেলে।

জানা গেছে, নিলয় সেনবাগ ওই সড়কে সাইকেল চালানোর সময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সড়কের ওপর পড়ে যায় এবং গুরুতর আহত হয়। তাৎক্ষণিক একটি মোটরসাইকেল তার গায়ের ওপর দিয়ে চলে যাওয়ায় ঘটনাস্থলে মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে সেনবাগ থানা পুলিশের একটি দল উপস্থিত হয়। পিকআপ ও মোটরসাইকেলটি দ্রুত চলে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

সেনবাগ থানার ওসি নাজিম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং নিহতের লাশ উদ্ধার করে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী