চালক ও যাত্রী সেজে ছিনতাই করতো চক্রটি

ফেনী প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৩, ২২:৫৯আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ২২:৫৯

ফেনীতে আন্তঃজেলা ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, নিজেদের অটোরিকশায় কৌশলে যাত্রী তুলে সুবিধাজনক স্থানে গিয়ে ছিনতাই করতো চক্রটি। সোমবার (২ অক্টোবর) নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার জাকির হাসান।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- নোয়াখালীর কবিরহাট উপজেলার নবগ্রামের মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে মোমিন উল্লাহ (৬০) ও একই জেলার সুধারাম থানার ধর্মপুর গ্রামের মৃত আবদুল শহিদের ছেলে আবদুল খালেক (৩৫)।

পুলিশ সুপার বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নোয়াখালী, চট্টগ্রাম মেট্রোপলিটনের বিভিন্ন থানায় ছিনতাই, দস্যুতা, ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। আজ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রটির সদস্যরা নিজেদের অটোরিকশা নিয়ে চালক ও যাত্রী সেজে একজন যাত্রীর জন্য জায়গা ফাঁকা রাখতো। পরে খালি সিটে যাত্রী উঠিয়ে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে নিতো। চক্রটি বেশ কিছুদিন ধরে নোয়াখালী থেকে এসে ফেনী সদর ও ফুলগাজী এলাকায় এসব কাজ করছে। যাত্রী বাছাইয়ের ক্ষেত্রে তারা বেশিরভাগ সময় নারীদের টার্গেট করে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা, ফেনী মডেল থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম