ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই প্রবাসীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৩, ২১:১২ আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ২১:১২

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই প্রবাসী চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শান্তিপুর গ্রামের অলেক মিয়ার ছেলে কাতার প্রবাসী আল আমিন (২৮) ও হেলো মিয়ার ছেলে সৌদি প্রবাসী মো. আবুল হোসেন (২৭)। আল আমিন ও আবুল হোসেন কিছুদিন আগে ছুটি নিয়ে বিদেশ থেকে দেশে আসেন।

এলাকাবাসী জানায়, দুপুরে আল আমিন ও আবুল হোসেন আইল কেটে জমি থেকে পানি নামানোর জন্য মাঠে যান। পাশেই একটি পরিত্যক্ত ঘরের বিদ্যুতের তার জমির পানিতে পড়ে ডুবে ছিল। জমির পানি নামানোর জন্যে মাঠে নামার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরে আলম জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় তাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই নিজ নিজ পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক