১০ বছরের শিশুকে ধর্ষণের মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

খাগড়াছড়ি প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৩, ১২:৩৩আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১২:৩৬

১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ এক এসআইকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত ৮ অক্টোবর (রবিবার) থেকে আদালতের নির্দেশে কারাগারে আছেন এই পুলিশ কর্মকর্তা।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম লোকমান (৪৮)। তিনি খাগড়াছড়ি পুলিশ লাইন্সের সি-স্টোর ইনচার্জ। তিনি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার টুমচর গ্রামের মৃত রফিক উল্লাহর ছেলে।

আদালতের সরকারি কৌঁসুলি বিধান কানুনগো বিষয়টি নিশ্চিত করে বলেন, খাগড়াছড়ি পুলিশ লাইন্সের পুলিশ সদস্য সাদিয়া আক্তার বাদী হয়ে গত ৭ অক্টোবর খাগড়াছড়ি সদর মডেল থানায় এই মামলা করেন। মামলার এজাহার তিনি উল্লেখ করেন, প্রাথমিক বিদ্যালয়পড়ুয়া তার এক আত্মীয়কে বিদ্যালয়ে প্রবেশের সরু গলিতে নিয়ে ধর্ষণ করে।

তবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার আত্মীয় মোত্তাকিন ও রাফাত জানান, এজাহারকারী ও তার স্বামীর এই পুলিশ কর্মকর্তার বিরোধ থাকায় তারা শিশুটিকে ব্যবহার করে মামলা করেছেন। ঘটনা সত্য হলে ১৫/১৭ দিন পরে মামলা হবে কেন? সুষ্ঠু তদন্ত হলে পুলিশ কর্মকর্তা লোকমান নির্দোষ প্রমাণিত হবেন।

এই বিষয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নন। মামলা হয়েছে, তদন্ত চলছে। তদন্ত শেষে বলা যাবে প্রকৃত সত্য কী?

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী