ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে পিটুনি

ফেনী প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৩, ০৯:৪৪আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৯:৪৪

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারায় ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। শুক্রবার (১৩ অক্টোবর) এই ঘটনা ঘটে।

কামরুল ইসলাম নামে ওই শিক্ষক ফেনী সদরের পশ্চিম ছনুয়া গ্রামের বাসিন্দা ও হেফাজতে ইসলামের স্থানীয় নেতা। এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। এর আগেও একই ধরনের ঘটনায় ওই শিক্ষককে আটক করা হয়েছিল বলে এলাকাবাসী জানিয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার শিক্ষক কামরুল ইসলাম এক ছাত্রকে (১২) ধর্ষণ করে। এরপর কাউকে কিছু না বলতে কোরআন ধরে শপথ করান।

ঘটনা জানাজানির পর মাদ্রাসা সুপার, কমিটি ও ওই ছেলের বাবা একত্রিত হয়ে অভিযুক্ত শিক্ষককে আটকে রেখে মারধর করেন। পরে সাদা স্ট্যাম্পে লিখিত নিয়ে ভবিষ্যতে এ ধরনের আর কোনও কাজ করবে না মর্মে তাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়।

ওই ছাত্রের বাবা ঘটনার বিষয়ে মুখ খুললেও ধর্ষণের ঘটনা স্বীকার করতে চাননি মাদ্রাসার কেউ। মাদ্রাসার মোহতামিম আব্দুল হান্নান নিজেও বিষয়টি জানেন না বলে দাবি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক লোকজন জানান, ওই শিক্ষক ভবিষ্যতে এরকম কোনও কাজ করবেন না বলে লিখিত অঙ্গীকার দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

ফেনী মডেল থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি শুনেছি, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি