২৮ অক্টোবর বিএনপির সঙ্গে রাজপথে দেখা হবে: মায়া

চাঁদপুর প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৩, ২১:০৩আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ২১:১৯

আগামী ২৮ অক্টোবর বিএনপির সঙ্গে রাজপথে দেখা হবে। ওই দিন বিএনপিকে প্রতিহত করতে ঢাকার রাজপথে থাকবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। এমন হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

শনিবার (২১ অক্টোবর) বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মায়া বলেন, ‘আগামী নির্বাচনকে বানচাল করার জন্য দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি শুধু দফা দেয় আর হুংকার দেয়। কাজ কোনোটাতেই হয় না তাদের। আন্দোলন করার কোনও হেডম (ক্ষমতা) তাদের নেই।’ এ সময় আন্দোলনের মাধ্যমে এই বিএনপি-জামায়াতকে টেনেহিঁচড়ে নামিয়েছি বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তারা নাকি ২৮ তারিখ ঢাকায় আজান দিবো। ঢাকা দক্ষিণের দায়িত্ব কিন্তু জননেত্রী শেখ হাসিনা আমাকে দিয়েছেন। আর ঢাকা দক্ষিণ হলো আওয়ামী লীগের ঘাঁটি। আসেন ২৮ তারিখ। দেখা হবে রাজপথে, ইনশাল্লাহ। আমরা রাজপথের মানুষ। আমরা হলাম জননেত্রী শেখ হাসিনার কামলা (কর্মী)। শেখ হাসিনা যখন যেই নির্দেশ দেন, তা জীবন দিয়ে পালন করে তার কর্মীরা। পিছপা হওয়ার কিছু নেই। আমাদের গৌরব হলো সামনের দিকে যাওয়া। যে সন্ত্রাস করে তার বিরুদ্ধে প্রতিবাদ করা। সেটিই আমরা করবো। ২৮ তারিখ ঢাকা শহরে আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা থাকবেন। আমি কী তা সেদিন দেখিয়ে দেবো।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপুসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি