চেম্বারে ঢুকে হামলা, আহত সেই চিকিৎসক মারা গেছেন

কুমিল্লা প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৩, ০৯:৫৫আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৯:৫৫

কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় নিজ চেম্বারে হামলার শিকার শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৩ অক্টোবর) ভোর সাড়ে ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, এই চিকিৎসক কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার নুরুল হকের ছেলে। তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক শিক্ষার্থী ও বেসরকারি ইস্টার্ন মেডিক্যালের সাবেক প্রভাষক। রেসকোর্স এলাকার শাপলা টাওয়ারের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে থাকতেন। সেখানেই তার চেম্বার।

স্বজনরা জানান, শনিবার শাপলা টাওয়ারে পরিচালনা কমিটি নিয়ে সংঘর্ষের জেরে ও চাঁদা চাওয়াকে কেন্দ্র করে ডা. জহির ও তার স্ত্রীকে হিমিকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। 

এদিকে, ঘটনার দিন রাতে ডা. জহিরের স্ত্রী ফারহানা আফরিন হিমি বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।

আসামিরা হলেন, সালাউদ্দিন মোর্শেদ ভূঁইয়া পাপ্পু ও তার স্ত্রী সুমী, ছেলে আরহাম ও আহনাফ এবং সিলভার ডেভেলপমেন্টের চেয়ারম্যান ফারুক আহমেদ।

কোতোয়ালি মডেল থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ জানান, এ ঘটনায় গ্রেফতার পাপ্পুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এদিকে দোষীদের বিচার দাবি করেছেন চিকিৎসকদের সংগঠন বিএমএ কুমিল্লার সভাপতি ডা. আবদুল বাকী আনিস, সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসীম, স্বাচিপ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. মোরশেদ আলম।

এর আগে, ডা. জহিরুল হকের ভাই মো. কামরুজ্জামান ও তার স্ত্রীর বড় ভাই কাজী শরিফ জানান, রেসকোর্সে শাপলা টাওয়ারের পরিচালনা কমিটি ও চাঁদা নিয়ে দ্বন্দ্ব চলছিল। এই ঘটনাকে কেন্দ্র করে একদল লোক এসে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এ সময় ডা. জহির গুরুতর আহত হন।

/এফআর/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি