সবুজ বিপ্লবে ভিক্টোরিয়ার বুকে বিরল উদ্ভিদের বাগান

কুমিল্লা প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৩, ০৯:৫৭আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৯:৫৭

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ আঙিনায় রোপণ করা হয়েছে বিরল উদ্ভিদ ও ফলের চারা। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) কুমিল্লায় সবুজ বিপ্লবে কাজ করা কুমিল্লা গার্ডেনার্স সোসাইটির পক্ষ থেকে এসব চারা উপহার দেন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. আবু নাঈম ও জেসমিন আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন, কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খান, উপাধ্যক্ষ মৃণাল কান্তি গোস্বামী, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোশারফ হোসেন, অর্থনীতি বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম, কলেজ স্টাফ ও গার্ডেনার্স সোসাইটির সদস্যরা।

রোপণ করা চারার মধ্যে ছিল মাধবীলতা, নীলমণিলতা, লতা জবা, ভাদ্রা, শিউলি, কনকচাঁপা, সোনালু, হরীতকী, আমলকী, নিম, চাপালিশ, বহেরা, কালো বাসক, কাঁঠাল, আম ও আতা ইত্যাদি।

বিরল উদ্ভিদের এসব চারা রোপণের সময় কলেজ প্রাঙ্গণে উদ্দীপনা কাজ করে। ছুটির দিনে কলেজে ঘুরতে আসা দর্শনার্থীরা বিরল উদ্ভিদের চারা রোপণের দৃশ্য দেখতে ভিড় জমান। এদিন দুই শতাধিক বিরল উদ্ভিদের চারা রোপণ করা হয়।

কুমিল্লা গার্ডেনার্স সোসাইটির প্রতিষ্ঠাতা ডা. মো. আবু নাঈম বলেন, ‘কুমিল্লাকে সবুজে ভরে তোলাই আমাদের লক্ষ্য। কলেজ আঙিনায় বিরল উদ্ভিদের চারা লাগানোর উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা এসব উদ্ভিদের নাম জেনে থাকলেও কখনও চোখে দেখেনি। আবার কেউ কেউ নামও জানে না। সৌন্দর্যবর্ধনের পাশাপাশি জ্ঞান অর্জনের সুযোগ করে দেবে এসব বৃক্ষ।’

কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খান বলেন, ‘কলেজ আঙিনায় আগেও কিছু বিরল উদ্ভিদের চারা রোপণ করা হয়েছিল। এবার আরও বৃক্ষ যুক্ত হলো। গার্ডেনার্স সোসাইটিকে ধন্যবাদ জানাই এমন উদ্যোগের জন্য।’

/কেএইচটি/
সম্পর্কিত
পাঁচ বছরে ৩ লাখ বৃক্ষরোপণ করবে ডিএসসিসি
জাতীয় সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার
সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী