চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ অক্টোবর ২০২৩, ২৩:৪৮আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ২৩:৪৮

চট্টগ্রাম নগরীতে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ অক্টোবর) রাত ৯টা ৫০ মিনিটে নগরীর খুলশী থানার জিইসি মোড়ের কে স্কয়ারের সামনে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ৪০ মিনিট চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়েছে। বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের আগের দিন আতঙ্ক ছড়াতে গাড়িতে এই আগুন দেওয়া হয়েছে বলে মনে করছেন স্থানীয় লোকজন। এ ঘটনার পর সড়কে যান চলাচল কমে গেছে। জনমনে আতঙ্ক বিরাজ করছে। 

সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পংকজ দত্ত বলেন, ‌‘সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন কারা দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। বাসটি কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠানে পটিয়া থেকে যাত্রী নিয়ে এসেছিল বলে জানতে পেরেছি।’

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সামছুল আলম বলেন, ‘একটি মিনিবাসে আগুন দেওয়া হয়েছিল। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’

/এএম/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের