ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরিতে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ নভেম্বর ২০২৩, ১৮:৪১আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১৮:৪১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে লোহার রড বোঝাই একটি লরি। বুধবার (১ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় উপজেলার পন্থিছিলা এলাকায় ঢাকাগামী লাইনে এ ঘটনা ঘটে।

এতে লরি চালক আহত হয়েছেন। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় ৩০ মিনিট চেষ্টা করে বিকাল ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল ইসলাম দুলাল বাংলা ট্রিবিউনকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে একটি লরিতে অগ্নিসযোগ করা হয়। লরিটা লোহার রড নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল। আগুন লাগার খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের দুটি গাড়ি ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। পেট্রোল বোমা নিক্ষেপের মাধ্যমে এ আগুন লাগানো হয়।

বিএনপির তিন দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী লরিতে এ আগুন দেওয়া হয়। 

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, লোহার রড বোঝাই একটি লরিতে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। আগুনে লরিটা পুড়ে গেছে। লরি চালক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি