বঙ্গবন্ধু টানেলে গাড়ি দুর্ঘটনায় ৪ জন আহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ নভেম্বর ২০২৩, ১০:৫৪আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১০:৫৪

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভেতর এবার একটি প্রাইভেটকারকে ধাক্কা দিয়েছে বাস। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩ নভেম্বর) রাত ৯টায়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় প্রাইভেটকারের ভেতর থাকা চার যাত্রী আহত হয়।

বিষয়টি নিশ্চিত করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের টোল ব্যবস্থাপক বেলায়েত হোসেন। তবে তিনি আহতদের নাম পরিচয় জানাতে পারেননি। 

বেলায়েত হোসেন বলেন, ‘আনোয়ারা প্রান্ত থেকে টানেলের ভেতর দিয়ে পতেঙ্গার দিকে যাওয়া একটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয় বাস। এতে চার যাত্রী সামান্য আহত হয়। দুর্ঘটনার পরপরই দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।’

সিএমপির ট্রাফিক কর্মকর্তারা জানান, টানেল চালুর পর থেকে হরতাল-অবরোধ ছিল। এ কারণে দূরদূরান্ত থেকে লোকজন টানেল দেখতে আসতে পারেনি। শুক্রবার সরকারি বন্ধ এবং হরতাল-অবরোধ না থাকায় উৎসুক মানুষের প্রচণ্ড ভিড় ছিল। এমনকি টানেলের ভেতরে-বাইরে যানবাহনের দীর্ঘ চাপ ছিল। যা সামাল দিতে ট্রাফিক বিভাগকে নিয়মিত হিমশিম খেতে হয়।

টানেল কর্মকর্তারা জানান, গত রবিবার (২৯ অক্টোবর) সকাল ৬টা থেকে টানেল দিয়ে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকে টানেলের ভেতর একের পর এক ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা। যার মধ্যে রয়েছে কার রেসিং, টানেলের ভেতর গাড়ি থামিয়ে ছবি তোলা, নির্ধারিত গতিতে গাড়ি না চালিয়ে কমবেশি চালানো।

এদিকে, ২৯ অক্টোবর মধ্যরাতে টানেলের ভেতর রেসিং প্রতিযোগিতায় মেতে ওঠে দশটি কার। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়তেই তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এ ঘটনায় গত ১ নভেম্বর সড়ক পরিবহন আইনে নগরীর কর্ণফুলী থানায় মামলা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কর্তৃপক্ষের সহকারী ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম (৫০)। মামলার এজাহারে গাড়ির নম্বর উল্লেখ করে সাতটি কারের অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে মামলা করা হয়।

উল্লেখ্য, গত শনিবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের পতেঙ্গা প্রান্তে ফলক উন্মোচনের মধ্য দিয়ে বহুল প্রতীক্ষিত টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন রবিবার (২৯ অক্টোবর) সকাল ৬টা থেকে টানেল দিয়ে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ