বান্দরবান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি টিটু, সাধারণ সম্পাদক সুফল

বান্দরবান প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৩, ২০:৩৫আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ২০:৩৫

বান্দরবানে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে ‘বান্দরবান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিজেএ) আত্মপ্রকাশ হয়েছে। এতে মো. নজরুল ইসলাম টিটুকে সভাপতি ও সুফল চাকমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। রবিবার (০৫ নভেম্বর) সকালে বান্দরবান সদর উপজেলার রেইচা নজরুল পাড়ায় সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কমিটি ঘোষণা করা হয়েছে।

দৈনিক ভোরের কাগজ পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি মংসানু মারমার সভাপতিত্বে ও দৈনিক সাঙ্গু পত্রিকার জেলা প্রতিনিধি এবং পার্বত্য নিউজের বান্দরবান ব্যুরো প্রধান এইচএম সম্রাটের সঞ্চালনায় সংগঠনের সার্বিক উন্নয়নে আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে বান্দরবান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের সমর্থনে সভাপতি পদে একুশে টেলিভিশন ও বাংলা ট্রিবিউনের বান্দরবান প্রতিনিধি মো. নজরুল ইসলাম (টিটু) ও সাধারণ সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও ঢাকা মেইলের প্রতিনিধি সুফল চাকমাকে নির্বাচিত করা হয়।

এছাড়া সহসভাপতি পদে দৈনিক দেশ বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি উথোয়াইচিং মারমা রনি, সহ-সাধারণ সম্পাদক পদে দীপ্ত টিভি ও যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি ক্যামুই অং মারমা, কোষাধ্যক্ষ পদে দৈনিক জনবানী পত্রিকার মিঠুন কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক নবচেতনা পত্রিকার মো. আজিজ উল্লাহ ও জাগো নিউজ২৪-এর বান্দরবান প্রতিনিধি নয়ন চক্রবর্তীকে দফতর-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত করে সাত কার্যকরী সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি নজরুল ইসলাম টিটু বলেন, ‘সংগঠনটির মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের কল্যাণ, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও পারস্পরিক সহযোগিতায় কাজ করে যাবো। সাংবাদিকতার নীতি-নৈতিকতা বজায় রেখে পেশাগত দক্ষতা, মর্যাদা ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির উদ্দেশ্যে কাজ করে যাবে এই সংগঠন।’

/এএম/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী