লক্ষ্মীপুর-৩ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী নৌকার প্রার্থী পিংকু

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৩, ২২:৪৯আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ২২:৪৯

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। রবিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বেসরকারিভাবে পিংকুকে জয়ী ঘোষণা করেছেন।

নৌকার প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেন (লাঙ্গল), জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য সামছুল করিম খোকন (গোলাপ ফুল) ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রেসিডিয়াম সদস্য সেলিম মাহমুদ (আম)। এর মধ্যে দুপুর ২টার দিকে জাল ভোট, কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়া ও বের করে দেওয়ার অভিযোগ এনে জাপা ও জাকের পার্টির প্রার্থী ভোট বর্জন করে।

উপনির্বাচনে লাঙ্গল প্রতীকের প্রার্থী ৩৮৪৬, গোলাপ ফুল ২১২৬ ও আম ৫১৩ ভোট পেয়েছেন।

নবনির্বাচিত সংসদ সদস্য পিংকু জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বাসিন্দা।

প্রাথমিক বেসরকারি ফলাফল বার্তা শিট

জয়ের পর প্রতিক্রিয়ায় পিংকু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার প্রতি তার আস্থার সম্মান রাখতে পেরেছি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে নৌকায় ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য পদে নির্বাচিত করেছেন। আমি সব সময় জনগণ ও তৃণমূলের নেতাকর্মীদের পাশে ছিলাম। তাদের পাশে থেকে আজীবন কাজ করে যাবো।’

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বেসরকারিভাবে নৌকার প্রার্থী পিংকু সংসদ সদস্য হিসেবে জয়ী হয়েছেন।’

উল্লেখ্য, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। গত ৪ অক্টোবর আসনটি শূন্যসহ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাকের পার্টি ও ন্যাশনাল পিপলস পার্টি এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনের ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। এখানে ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন ভোটার রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
শুধু হিস্যা চাইলে হবে না, সংশোধন প্রক্রিয়াতেও আসতে হবে: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
বিল ও কমিটির সভাপতি পদ নিয়ে সংসদে বিতর্ক
সর্বশেষ খবর
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
আরও নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কী
আরও নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কী
অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা
ধারাবাহিক উপন্যাস।। পর্ব—৫অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ