‘রোহিঙ্গারা যতদিন থাকবে, ততদিন পাশে থাকবে তুরস্ক’

কক্সবাজার প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৩, ১৩:০২আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১৩:০২

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রমিজ শান বলেছেন, ‘নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে আছে তুরস্ক। যতদিন তারা থাকবে ততদিন মানবিক সহায়তা দিয়ে যাবে আমাদের দেশ। শিক্ষা, নিজস্ব সংস্কৃতি, মানসিক বিকাশ ও জীবন মান উন্নয়নে কাজ করবে তুরস্ক।’

বুধবার (৮ নভেম্বর) কক্সবাজারের উখিয়া ১৬নং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

এ সময় রোহিঙ্গাদের জন্য নির্মিত মাল্টিপারপাস ট্রেনিং অ্যান্ড কালচারাল সেন্টার ফিতা কেটে উদ্বোধন করেন। সেখানে রোহিঙ্গা শিশুদের শিক্ষা, খেলাধুলাসহ মানসিক ও আর্থিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হবে।

এরপর তিনি মাল্টিপারপাস ট্রেনিং অ্যান্ড কালচারাল সেন্টারের পাঠাগার, কনফারেন্স হল, গেম শেড, সেলাই কার্যক্রম ঘুরে দেখেন। রোহিঙ্গা শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের পরিবারের খোঁজ খবর নেন।

বিশেষ করে, মাল্টিপারপাস ট্রেনিং অ্যান্ড কালচারাল সেন্টারের অবস্থান, অবকাঠামো, নির্মাণশৈলী, সাজসজ্জা ও সৌন্দর্যের প্রশংসা করেন তুর্কি রাষ্ট্রদূত। এ জন্য সেন্টার নির্মাণকারী প্রতিষ্ঠান ‘হোম টেকনোলজি’র স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার আলমগীরকে ধন্যবাদ জানান।

এ সময় তার সঙ্গে ছিলেন- তুর্কি সংস্থা টিকার ভাইস প্রেসিডেন্ট ইমচ নাজে ইউরোলমাজ, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা মিজানুর রহমান, তুর্কি দিয়ানত ফাউন্ডেশনের এডুকেশন অ্যান্ড কালচারাল সার্ভিস ম্যানেজার এচান সেজান খিলিচ।

/এফআর/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
নেতানিয়াহুকে ‘জালিম’ আখ্যা দিয়ে এরদোয়ানের ঈদের শুভেচ্ছা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের