ডেঙ্গুতে প্রাণ গেলো মেধাবী শিক্ষার্থীর

ফেনী প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৩, ২১:৪৪আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ২১:৪৪

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অকালে প্রাণ হারালো মাহাদিয়া রহমান ইলা (১৯) নামের মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া ফেনীর এক মেধাবী শিক্ষার্থী। শনিবার (১১ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ফেনী জেনারেল হাসপাতালের আইসিউতে তার মৃত্যু হয়।

ইলা ফেনী সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকতা মিজানুর রহমানের মেয়ে। তার মৃত্যুতে পরিবাটিতে নেমে এসেছে শোকের ছায়া।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আসিফ ইকবাল জানান, শনিবার সকালে শ্বাসকষ্ট হলে হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে আসে তার স্বজনরা। এ সময় তার অবস্থা সংকটাপন্ন হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে আইসিইউতে ভর্তি করে। পরে ১১টা ৪০মিনিটের দিকে সে মারা যায়।

মা-বাবার সঙ্গে ইলা

ইলার চাচা সাইফুল ইসলাম জানান, এইচএসসি পরীক্ষা শেষে মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল ইলা। গত ৫ নভেম্বর ঢাকায় ডেঙ্গু পজেটিভ হয় তার। পরে ৭ নভেম্বর থেকে ফেনী শহরের বাসায় চিকিৎসা নিচ্ছিল সে। আজ সকালে তার শ্বাসকষ্ট শুরু হলে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

তার গ্রামের বাড়ি জেলার দাগনভূঞার মাতুভূঁইয়া ইউনিয়নের মোমারিজপুর গ্রামে। দীর্ঘদিন থেকে তার পরিবার ফেনী শহরের ডাক্তারপাড়ায় বসবাস করে আসছিল।

/কেএইচটি/
সম্পর্কিত
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
প্রেমে পড়ে জীবনটাই শেষ মুন্নির
কারাগার থেকে অসুস্থ হয়ে ঢামেকে আসা সেই আ.লীগ নেতা মারা গেছেন
সর্বশেষ খবর
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী