চট্টগ্রামে দিনদুপুরে অস্ত্রের ভয় দেখিয়ে তরুণীকে অপহরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ নভেম্বর ২০২৩, ১১:২০আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১১:২০

চট্টগ্রামে দিনদুপুরে অস্ত্রের ভয় দেখিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের ঘটনায় মো. শাকিল (২৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকালে নগরীর চান্দগাঁও থানাধীন ইস্পাহানি জেটি রোড ছাফা মোতালেব ক্লিনিকের সামনে থেকে ওই অপহরণ করা হয়।

পরে মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধারের পাশাপাশি এ ঘটনায় জড়িত এক যুবককে গ্রেফতার করা হয়েছে।  

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, মঙ্গলবার বিকালে অস্ত্রের ভয় দেখিয়ে ৪-৫ জন যুবক এক কিশোরীকে অপহরণ করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা হয়।

তিনি আরও বলেন, পরে থানার এসআই জালাল আহমেদের নেতৃত্বে সীতাকুণ্ড থানাধীন পাথরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয়েছে অপহরণে জড়িত মো. শাকিল নামে এক ব্যক্তিকে। জব্দ করা হয়েছে অপহরণে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি। অপহরণে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

/এফআর/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
২৬ লাখ টাকা ‘চাঁদা’ চেয়ে ভবন নির্মাণকাজ বন্ধ, উদ্যোক্তাকে অপহরণচেষ্টার অভিযোগ
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি