ঘূর্ণিঝড়ের সময় কুমিল্লায় গাছ পড়ে ২ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৩, ২০:২৮ আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ২০:২৮

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ঝড়বৃষ্টির সময়ে কুমিল্লার লালমাই উপজেলায় ঘরের ওপর গাছ পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের ধানোরা গ্রামের দুটি বাড়িতে এ ঘটনা ঘটে। ঘূর্ণিঝড়ের কারণে ওই এলাকায় বিদ্যুৎ বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় শনিবার (১৮ নভেম্বর) বিকালে মৃত্যুর খবর জানাজানি হয়।

নিহতরা হলেন—ওই গ্রামের বাসিন্দা মো. ইয়াসিন (৪৫) এবং পার্শ্ববর্তী বাড়ির আনোয়ারা বেগম (৭০)। শনিবার বিকালে জানাজা শেষে তাদের দাফন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌমিতা দাস।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াসিন তার মেয়েকে নিয়ে ভাইয়ের বাড়িতে থাকতেন। শুক্রবার রাত ১০টার দিকে ঘূর্ণিঝড়ের আঘাতে টিনের ঘরের ওপর গাছ ভেঙে পড়লে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। একই দিন রাত ৩টার দিকে গাছ ভেঙে ঘরের ওপর পড়লে আনোয়ারা বেগমের মৃত্যু হয়।

ইউএনও মৌমিতা দাস বলেন, ‘ঘূর্ণিঝড়ের সময় ঘরের ওপর গাছ ভেঙে পড়লে ঘুমন্ত অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে বলে জেনেছি। তবে ঘূর্ণিঝড়ের সময় ওই এলাকায় বিদ্যুৎ না থাকায় এবং মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় খবরটি আমরা শনিবার বিকালে জানতে পেরেছি। খবর পাওয়ার পর নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের বাড়িতে যাই। দুই পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক