ফেনীতে বিএনপি নেতাকে মারধর করে পুলিশে দেওয়ার অভিযোগ

ফেনী প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৩, ১২:১১আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১২:২৩

ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনকে আটক করে মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতারা।

আকবর হোসেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই ও দাগনভূঞা পৌরসভার সাবেক মেয়র।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, ‘বিএনপি নেতা আকবার হোসেনকে ঘেরাও করে মারধরের অভিযোগ সম্পর্কে কিছু জানি না।’

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী অভিযোগ করেন, আকবর হোসেন মিছিল শেষ করে ফেরার পথে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করেছে।

তবে উপজেলা যুবলীগ নেতা আবু নাসের চৌধুরী আসিফ আকবর হোসেনকে মারধরের বিষয়টি অস্বীকার করেছেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি সামছুদ্দিন মামুন বলেন, ‘ঘটনাস্থলে বিএনপি নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর ও টায়ারে আগুন দেয়। এ সময় স্থানীয়রা ছাত্রলীগকে খবর দেয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা গিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।’

জেলা বিএনপির দলীয় সূত্র জানায়, রবিবার ও সোমবার বিএনপির ডাকা সপ্তম দফার ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে শনিবার সন্ধ্যায় উপজেলার তুলাতুলী এলাকায় বিএনপির নেতাকর্মীরা মশাল মিছিল বের করে। আকবর হোসেন মিছিলের নেতৃত্বে ছিলেন। মিছিল শেষে বাড়ি ফেরার পথে আকবর হোসেনকে মুক্তার বাড়ি এলাকায় ঘিরে ধরে এবং মারধর করে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়।

/কেএইচটি/
সম্পর্কিত
জুলাই যোদ্ধা ও বৈষম্যবিরোধী নেতাকে মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপির নেতাকর্মীরা
ভুট্টাক্ষেতে জুয়ার আসরে পুলিশ কনস্টেবল, ধরে থানায় দিলো স্থানীয়রা
মদপান করে দুই রুশ নাগরিকের মারামারিতে একজনের মৃত্যু, আরেকজন আইসিইউতে
সর্বশেষ খবর
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী