চাটখিলে পুকুর পাড় থেকে শিশুর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৩, ০৫:০১আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৫:০১

নোয়াখালীর চাটখিল উপজেলায় পুকুর পাড় থেকে ফিহা আক্তার (৮) নামে এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১০টায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের জষোড়া গ্রামের বড় মোল্লা বাড়ির পুকুরের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ফিহা আক্তার মোহাম্মদপুর ইউনিয়নের জষোড়া গ্রামের বড় সালেহ আহমদ পাটোয়ারী বাড়ির ফারুক হোসেনের মেয়ে।

জানা যায়, রবিবার দুপুর থেকে নিখোঁজ ছিল ফিহা। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। রাত ১০টায় স্থানীয়রা পুকুর পাড়ে ফিহার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে এসে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, ফিহার মাথায় ও ডান চোখের ডান পাশে জখমের চিহ্ন রয়েছ। শিশু টিকে আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এই ঘটনা আইনগত কার্যক্রমও ইতোমধ্যে শুরু করা হয়েছে।

/এনএআর/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি