চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৩, ১৩:৩৭আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১৩:৩৭

চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারীকে গ্রেফতার করছে পুলিশ। মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে শহরের গুণরাজদী এলাকার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইসমাইল হোসেন পাটওয়ারী শহরের গুনরাজদী এলাকার রওশন আলী পাটওয়ারীর ছেলে।

অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুর সদর মডেল থানার এসআই রাকিবুল ইসলাম। এ সময় এসআই ইসমাইল হোসেন, এএসআই তৌহিদুল ইসলামসহ সঙ্গীয় সদস্যরা উপস্থিত ছিলেন।

এসআই রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুনরাজদী এলাকায় অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মুহসীন আলম জানান, ইসমাইল হোসেনের বিরুদ্ধে নাশকতার চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি