মীরসরাইয়ে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

মীরসরাই প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৩, ১২:৪৬আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১২:৪৬

চট্টগ্রামের মীরসরাইয়ে জিয়াউল হাসান জুয়েল (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের নতুন রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

জুয়েল ওই ইউনিয়নের হাদিমুছা এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে। তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাতে দারোগারহাট বাজার থেকে বাড়ি ফেরার সময় প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে ও বুকে ছুরিকাঘাত করে ফেলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিছুদিন আগেও আধিপত্য বিস্তার নিয়ে জুয়েলের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের ঝামেলা হয়েছিল। ওই ঘটনার জেরে তিনি খুন হতে পারেন।

মিঠানালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) কামাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি। তবে কে বা কারা তাকে খুন করেছে সেটি জানি না।’

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহিম জামাল বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই জুয়েলের মৃত্যু হয়। আমরা পুলিশকে খবর দিলে তারা মরদেহ নিয়ে যায়।’

মীরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসদু করিম রানা বলেন, ‘জুয়েল ছাত্রলীগের কর্মী। তার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাই।’

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে জিয়াউল হাসান জুয়েল হত্যার শিকার হয়েছে। দুর্বৃত্তরা দুই পায়ের রগ কেটে ফেলার পাশাপাশি তার শরীরে একাধিক স্থানে কুপিয়ে জখম করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি