বন বিভাগের দেড় একর জমির গাছ কেটে পরিষ্কার, গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২৩, ১২:৩৬আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১২:৩৬

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নে সংরক্ষিত বনের কেওড়া ও গেওয়া গাছ কেটে জমি পরিষ্কার করার সময় নুর নবী প্রকাশ মিলন মাঝি (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে উপকূলীয় বন বিভাগের কর্মকর্তারা। ঘটনাস্থল থেকে বনের গাছ কাটার করাত ও দা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকালে উপজেলার জাহাজমারা ইউনিয়নের চর ইউনুছের হাজির গোপটের পশ্চিমে সংরক্ষিত ম্যানগ্রোভ বাগানে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত মিলন মাঝি একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল করিমের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার বিকালে মিলন মাঝিসহ ৫/৬ জন মিলে জমি দখলের উদ্দেশে ম্যানগ্রোভ বনের প্রায় দেড় একর জমিতে থাকা গেওয়া ও কেওড়া গাছ কেটে পরিষ্কার করার কাজ করছিলেন। বন বিভাগের কর্মীরা এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক সেখানে অভিযান পরিচালনা করে মিলন মাঝিকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। এ সময় তার সঙ্গে থাকা বাকিরা দ্রুত বনের ভেতর পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থল থেকে সদ্য কাটা ১ ফুট আকারের ৫০০টি গেওয়া গাছের চারা, ৫টি কেওড়ার মোথা, ২৯ দশমিক ১৬ ঘনফুট কেওড়া কাঠ, গাছ কাটার দা ও করাত জব্দ করা হয়। এসব গাছের চারা ও কাঠ কাটার ফলে বন বিভাগের প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

জাহাজমারা সদর বিটের বন কর্মকর্তা বোখারী আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃতকে হাতিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি