আন্দামান সাগরে ভাসছে ৪০০ রোহিঙ্গা, উদ্ধারের আহ্বান ইউএনএইচসিআরের

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৩, ২৩:০৩আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ২৩:০৩

থাইল্যান্ড উপকূলের কাছে আন্দামান সাগরে দুটি নৌকায় প্রায় ৪০০ রোহিঙ্গা ভাসছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। সংস্থাটি অবিলম্বে তাদেরকে উদ্ধারে আশপাশের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

শনিবার (০২ ডিসেম্বর) এক বিবৃতিতে ইউএনএইচসিআর জানায়, ইঞ্জিন বিকল হয়ে যাওয়া নৌকা দুটি আন্দামান সাগরে ভাসছে। দুই নৌকায় প্রায় ৪০০ মানুষ রয়েছে। বর্তমানে সেখানের আবহাওয়ার অবস্থা খুব একটা সুখকর নয়। তাদের উদ্ধার করা জরুরি।

বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে ইউএনএইচসিআর বলছে, নৌকাগুলোতে যে খাদ্য ও পানি রয়েছে তা ফুরিয়ে যেতে পারে। তাদের উদ্ধার অথবা নিরাপদে স্থানে নামানো না হলে আগামী দিনে প্রাণহানির ঝুঁকি রয়েছে। বিশেষ করে আন্দামান সাগরের আশপাশের অঞ্চলের শত শত রোহিঙ্গা তাদের উদ্ধারের আবেদন করেছে।

ইউএন‌এইচসিআর আরও বলছে, এর আগে আচেহের উত্তরে সাবাং নামক জায়গায় ১৫০ জন রোহিঙ্গা নিয়ে আরেকটি নৌকা শনিবার সকালে পৌঁছেছে। সেইসঙ্গে আরও অনেক মানুষ সমুদ্রে দুর্দশাগ্রস্ত অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক সমুদ্র আইন ও রীতি অনুযায়ী, সাগরে বিপদে পড়া লোকজনকে উদ্ধার করার দায়িত্ব সবার। দুর্গত মানুষের জাতীয়তা এক্ষেত্রে বিবেচনার বিষয় হতে পারে না।

জাতিসংঘের সংস্থাটি বিবৃতিতে উল্লেখ করেছে, ২০২২ সাল থেকে আজ পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীসহ ৫৭০ জনের বেশি লোক সমুদ্রে মৃত বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। অনেক উপকূলীয় অঞ্চলের সীমান্তে নজরদারি, ঝুঁকিপূর্ণ মানুষদের সময়মতো উদ্ধার ও নিরাপদ স্থানে অবতরণ করতে না পারলে আরও অনেকের মৃত্যু হতে পারে।

/এএম/
সম্পর্কিত
বাংলাদেশের রোহিঙ্গাদের ভুলে না যাওয়ার আহ্বান ইউএনএইচসিআর’র 
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি