চাঁদপুরে মায়ার ছেলে দিপুর জানাজা সম্পন্ন, সোমবার বনানীতে দাফন

চাঁদপুর প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৫ আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৭:০৮

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপুর জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) দুপুর ২টায় জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর স্কুল মাঠে অনুষ্ঠিত এই জানাজায় সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।

জানাজার পূর্বে মায়া চৌধুরী ও সংসদ সদস্যসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ দিপু চৌধুরীর রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতিচারণা করেন।

আগামীকাল (সোমবার) বেলা ১১টায় রাজধানীতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিপু চৌধুরীর সবশেষ জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসন থেকে এবার বাবা মায়া চৌধুরীর সঙ্গে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন জ্যেষ্ঠপুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপু। তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। এর আগে ছাত্রলীগ ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির পদে ছিলেন।

তবে এবারও মায়া চৌধুরীকে চাঁদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে। গত রবিবার (২৬ নভেম্বর) ব্রেইন স্ট্রোক করেন দিপু। এরপর তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার মারা গেছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক