হুন্ডা চোর বলায় আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২৩, ১১:৫৮আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:৫৮

কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বাতিল হওয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটুর বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৭নং আমলি আদালতে মানহানির মামলাটি করেন উপজেলা কৃষকলীগের উপদেষ্টা মো. শাহজাহান। মুনতাকিম আশরাফ টিটুকে আগামী ২০২৪ সালের ৩ মার্চ সশরীরে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেন আদালত।

মামলায় উল্লেখ করা হয়, গত ২ ডিসেম্বর দুপুরে কেরণখাল ইউনিয়নের দোতলা এলাকার চান্দিনা ফার্মল্যান্ড অ্যান্ড কোল্ড স্টোরেজে সাংবাদিকদের উপস্থিতিতে কৃষকলীগ নেতা মো. শাহজাহানকে ‘হুন্ডা চোর’ বলেন মুনতাকিম আশরাফ টিটু। ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

বাদী শাহজাহান বলেন, আমি মালদ্বীপে ব্যবসা করি। রাজনৈতিকভাবে চান্দিনা উপজেলা কৃষকলীগের উপদেষ্টা পদে আছি। উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু আমাকে প্রকাশ্যে লোকসমাগমে এবং উপস্থিত সাংবাদিকদের সামনে ‘হুন্ডা চোর’ বলায় আমার তিন কোটি টাকার মানহানি হয়েছে। আমি আইনি ব্যবস্থা পেতে আদালতের শরণাপন্ন হয়েছি।

বাদী পক্ষের আইনজীবী মো. শাহজালাল মিঞা শিপন জানান, একজন ব্যবসায়ীকে ‘হুন্ডা চোর’ বলায় আদালত মামলাটিকে আমলে নিয়ে আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

এ বিষয়ে চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু বলেন, মামলা সম্পর্কে আমি এখনও অবগত নই। বিস্তারিত জেনে মন্তব্য করবো।

/এফআর/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের