ট্রেন দেখতে গিয়ে বাসচাপায় প্রাণ গেলো ভাইবোনের

কক্সবাজার প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৩, ১৩:২৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৩:২৮

কক্সবাজারের চকরিয়ায় ট্রেন দেখে বাসায় ফেরার পথে ‘রাস্তা পার হওয়ার সময়’ বাসের ধাক্কায় ভাইবোন নিহত ও এক শিশু আহত হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথা নামক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ইকবাল বাহার মজুমদার।

নিহতরা হলো- চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকার আব্দুর রহমান (৭) ও সাবা (৯)। তারা দুই জন উলুবনিয়া গ্রামের প্রবাসী নাছির উদ্দীনের সন্তান। আহত শিশু নুসরাত (৮) তাদের চাচাতো বোন ও আব্দুল গফুরের কন্যা।

স্থানীয়দের বরাতে পুলিশ পরিদর্শক ইকবাল বাহার জানান, আজ সকালে চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকার স্থানীয় কিছু সংখ্যক শিশু কক্সবাজারগামী ট্রেন দেখতে রেললাইনে গিয়েছিল। তারা ট্রেন দেখে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় কক্সবাজারমুখী শ্যামলী পরিবহনের একটি বাসে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক শিশুর মৃত্যু এবং দুই শিশু আহত হয়। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার স্থানীয় মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হসপিটাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। এ সময় চালক দুর্ঘটনাকবলিত বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

হাইওয়ে পুলিশের এ পরিদর্শক বলেন, ঘটনার পরপরই স্থানীয় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। এতে সড়কের উভয় পাশে যানজট লেগে যায়। পরে পুলিশ বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে শান্ত করার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। লাশ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী