তরুণ প্রজন্মকে ‘স্মার্ট বাংলাদেশের’ কারিগর হিসেবে গড়ে তোলা হচ্ছে: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২৩, ২১:০৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ২১:০৬

শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, ‘তরুণ প্রজন্মকে স্মার্ট বাংলাদেশের কারিগর হিসেবে গড়ে তোলা হচ্ছে। সেভাবেই কাজ করছে সরকার।’

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকালে চাঁদপুর মুক্ত দিবসে চাঁদপুরের ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধের বিজয় মেলা ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন ২০২১ সালে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। এখন তিনি ঘোষণা দিয়েছেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আর স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর আজকের তরুণ প্রজন্ম। আজকে যারা প্রাথমিকে ও মাধ্যমিকে পড়াশোনা করছে সেই শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।’

দীপু মনি আরও বলেন, ‘চাঁদপুরের মতো এরকম মাসব্যাপী বিজয় মেলা বাংলাদেশের অনেক জেলাতেই হচ্ছে না। এই মেলার ব্যাপ্তি মাসব্যাপী ধরে রাখার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই।’

মুক্তিযুদ্ধের বিজয় মেলা স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমানের সভাপতিত্বে ও মহাসচিব হারুন আল রশিদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জাফর ইকবাল মুন্না।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারী, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ, জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক অ্যাডভোকেট রনজিৎ রায় চৌধুরীসহ বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

/কেএইচটি/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি