বান্দরবানে নেপালের নাগরিককে কারাগার থেকে মুক্তি

বান্দরবান প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২৩, ১২:২০আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১২:২০

বান্দরবানে কারাবন্দি অম্বর থাপা বুড়া (৪০) নামের এক নেপালি নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) স্বদেশ প্রত‍্যাবাসনের নিমিত্তে সকাল সাড়ে ১০টায় বান্দরবান কারা কর্তৃপক্ষ নেপাল দূতাবাসের কর্মকর্তাদের কাছে তাকে হস্তান্তর করে।

নাইক্ষংছড়ি থানায় করা অবৈধ অনুপ্রবেশ মামলায় চার মাসের সাজা ভোগের পর আদালতের রায়ে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বন্দির সাজার মেয়াদ শেষ হওয়ায় গত ১০ আগস্ট  থেকে মুক্তিপ্রাপ্ত বন্দি হিসেবে স্বদেশ প্রত্যাবাসনের অপেক্ষায় কারাগারে আটক ছিলেন।

এদিকে মুক্তিপ্রাপ্ত বন্দিকে নেপালের দ্বিতীয় সেক্রেটারি ইওজানা বামজান ও রাষ্ট্রদূতের সচিব রেয়া সেত্রী কারাগার থেকে সংশ্লিষ্ট বন্দিকে গ্রহণ করে স্বদেশ প্রত্যাবাসন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেল সুপার জান্নাত-উল ফরহাদ।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ২৮ মার্চ অবৈধ অনুপ্রবেশের দায়ে নাইক্ষ্যংছড়ি থানা তার বিরুদ্ধে মামলা করা হয়।

/এফআর/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
নিজস্ব সময় আর অনন্য ক্যালেন্ডারে চলে যে দেশ
এভারেস্টে চীন-নেপালের যৌথ বৈজ্ঞানিক সাফল্য
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে