‘বিএনপি-জামায়াতের কর্মীদের কোনও প্রার্থীর পক্ষে পাওয়া গেলে হাত-পা ভেঙে দেবেন’

কুমিল্লা প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৩, ১২:২৯ আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১২:২৯

বিএনপি-জামায়াতের কোনও কর্মীকে নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে পাওয়া গেলে তাদের হাত-ঠ্যাং (পা) ভেঙে দিতে বলেছেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে, প্রতীক বরাদ্দের পর সোমবার (১৮ ডিসেম্বর) বিকালে কুমিল্লা সদরের ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়ার বাড়িতে উঠান বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

এ সময় বক্তব্যে এমপি বাহার বলেন, আগামী ৭ জানুয়ারি ভোট। বিএনপি নির্বাচনে হেরে যাবে বলে নির্বাচনে আসেনি। কোনও বিএনপি-জামায়াতের কর্মীকে কোনও প্রার্থীর পক্ষে পাওয়া গেলে তার হাত-ঠ্যাং (পা) ভেঙে দেবেন আপনারা। আমি আপনাদের সঙ্গে আছি। কোনও ভয়ের কারণ নেই। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবে কুমিল্লার মানুষ।

ক্ষমতাসীন দলের এই প্রার্থী বলেন, বিগত ১৫ বছর এমন কোনও স্কুল-কলেজ–মাদ্রাসা–মসজিদ, মন্দির নেই যে উন্নয়ন হয়নি। তাই ভোট দিয়ে উন্নয়ন ও গণতন্ত্রকে রক্ষা করার আহ্বান জানান তিনি।

এমপি বাহারের প্রথম দিনের গণসংযোগে ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের উঠান বৈঠকের মতবিনিময়ে নারী-পুরুষের উপস্থিতি ছিল। নৌকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

এ সময় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নূরুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মামুন, মান্নান ভূঁইয়াসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচারণা। ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
সাভার-আশুলিয়ার ১৫ মামলায় গ্রেফতার কেউ শ্রমিক না: ডিআইজি
সাভার-আশুলিয়ার ১৫ মামলায় গ্রেফতার কেউ শ্রমিক না: ডিআইজি
৫৫ পদে নিয়োগ দেবে ঢাকা কর অঞ্চল-১৭
৫৫ পদে নিয়োগ দেবে ঢাকা কর অঞ্চল-১৭
ট্রাইব্যুনালে প্রসিকিউটরের ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ’ বলা নিয়ে শুনানিতে উত্তেজনা
ট্রাইব্যুনালে প্রসিকিউটরের ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ’ বলা নিয়ে শুনানিতে উত্তেজনা
মহাকাশে মৃত তারা শনাক্ত, সৌরজগতে ভবিষ্যতে যা ঘটবে
মহাকাশে মৃত তারা শনাক্ত, সৌরজগতে ভবিষ্যতে যা ঘটবে
সর্বাধিক পঠিত
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে