এমপি মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে ইসির মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ জানুয়ারি ২০২৪, ২৩:৪৬ আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ২৩:৪৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১০ আসনের নির্বাচিত সংসদ সংসদ মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (চতুর্থ) মো. সালাউদ্দিনের আদালতে মামলাটি করা হয়। 

আদালত মামলাটি আমলে নিয়ে আসামি মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ১৫ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ রয়েছে। মামলাটি করেন ডবলমুরিং থানার নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ মোস্তফা কামাল। বাদীপক্ষের আইনজীবী মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

মামলার এজাহারে বলা হয়, গত ২২ ডিসেম্বর জুমার নামাজের আগে চট্টগ্রাম-১০ আসনের সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে এক হাজার টাকা করে প্রদান করেন। একইভাবে মাদানি মসজিদে এক লাখ টাকার অনুদানের চেক প্রদান করেন নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। যা খুতবার আগে ইমাম মুসল্লিদের অবহিত করেছেন। একইভাবে তিনি গত ২৪ ডিসেম্বর লালখান বাজারে তার প্রধান নির্বাচনি কার্যালয় থেকে চট্টগ্রাম-১০ আসনে অবস্থিত মসজিদগুলোর ইমাম-মুয়াজ্জিনকে ৬০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করেছেন বলে এই আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন।

এছাড়া গত ২২ ডিসেম্বর ২৬ নম্বর ওয়ার্ড, সিটি করপোরেশনের অধীন আব্বাস পাড়া জামে মসজিদে নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন উপস্থিত থেকে ২০-২৫টি মসজিদের অনুকূলে এক লাখ টাকা করে, গত ২৩ ডিসেম্বর মধ্যম রামপুর ২৫ নম্বর ওয়ার্ডের অধীন নতুন বাজার জামে মসজিদে তার পক্ষে দেলোয়ার হোসেন খোকা ৫২ হাজার টাকা করে ২১টি মসজিদ ও মন্দিরের প্রতিনিধির মাঝে অনুদানের চেক বিতরণ করেন বলে নির্বাচন অনুসন্ধান কমিটি জানতে পারে। 

বাদীপক্ষের আইনজীবী জাহেদুল ইসলাম বলেন, চেক বিতরণ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮-এর বিধি-৩ ধারার লঙ্ঘন হয়েছে। এ কারণে আদালত বাদীর মামলাটি গ্রহণ করেছেন।  আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মহিউদ্দিন বাচ্চু। 

/এএম/
সম্পর্কিত
সাবেক স্ত্রীর বিরুদ্ধে হিরো আলমের মামলা, চাঁদা দাবির অভিযোগ
রিজার্ভ চুরি: ৯৯ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন
হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে মেনন
সর্বশেষ খবর
চাকচিক্যময় উন্নয়ন বনাম নগরে মানুষের দৈনন্দিন স্বস্তি 
চাকচিক্যময় উন্নয়ন বনাম নগরে মানুষের দৈনন্দিন স্বস্তি 
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে হতাহতের ঘটনায় জামায়াতের শোক
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে হতাহতের ঘটনায় জামায়াতের শোক
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ত্রিমুখী টানাপোড়েনে মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী
ত্রিমুখী টানাপোড়েনে মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন