৩৩ মামলার ১৫টিতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

যশোর প্রতিনিধি
০৭ মে ২০২৫, ১৫:২৯আপডেট : ০৭ মে ২০২৫, ১৫:২৯

যশোরের ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৩৩ মামলার আসামি, ১৫ মামলার ওয়ারেন্টভুক্ত কাজী তারেক ওরফে তরিকুল ইসলামকে (৫২) গ্রেফতার করেছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর শহরের খড়কি পূর্বপাড়া (কলেজ গেট) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ দুপুর দেড়টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই- আলম সিদ্দিকী এই তথ্য জানান।

পুলিশ জানায়, জেলা ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৩৩ মামলা ও ১৫ মামলার ওয়ারেন্টভুক্ত ছদ্মবেশ ধারণকারী কাজী তারেককে গ্রেফতার করে। তার নামে খুন, অস্ত্র, বিস্ফোরক, মাদক, চোরাচালানসহ ৩৩টি মামলা ও ১৫ টিতে ওয়ারেন্ট রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে অস্ত্র-মাদক, চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করে আসছিলেন।

গ্রেফতার কাজী তারেক যশোর শহরের শংকরপুর পশু হাসপাতাল এলাকার পিয়ারু কাজীর ছেলে।

তিনি জানান, গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের