রাঙামাটিতে আঞ্চলিক দুই দলের মধ্যে দুই ঘণ্টা গোলাগুলি

রাঙামাটি প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৪, ১৩:৪০আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১৩:৪০

রাঙামাটির রাজস্থলীতে দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনার তাৎক্ষণিকভাবে কোনও হতাহতর খবর পাওয়া যায়নি। ঘটনার পর থেকে এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

শনিবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার দুর্গম গাইন্দা ইউনিয়নের মাঝামাঝি ও বাঙ্গালহালিয়া আগাপাড়া এই ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।

চন্দ্রঘোনা থানার ওসি আনসারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে আঞ্চলিক দুই দলের মধ্যে ঘণ্টা দুয়েক গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের মধ্যে প্রায় এক হাজার রাউন্ড গুলির বিনিময় হয়েছে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, আমি যতটুকু জানি পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস সন্তু লারমা নেতৃত্বাধীন (জেএলএ) ও মারমা ন্যাশনাল পার্ট (এমএনপি/মগপার্টি) এর মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। পরিস্থিতি থমথমে বিরাজ করায় ঘটনাস্থলে এখনও যাওয়া সম্ভব হয়নি।

তবে এই বিষয়ে দুই আঞ্চলিক সংগঠনের কারো বক্তব্য পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে ব‌্যবসায়ী আহত
গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেফতার আরও ৫, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার
যাত্রাবাড়ীতে গুলিতে একজন নিহত, আহত ১
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার