খাগড়াছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

খাগড়াছড়ি প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৪, ১৮:১৭আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১৮:২২

খাগড়াছড়ির গুইমারায় যৌথবাহিনীর অভিযানে রীতি বাবু ত্রিপুরা নামে একজনকে আটক করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) দুপুরে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন।

রীতি বাবু ত্রিপুরা উপজেলার মেরুংপাড়া এলাকার হেমেন্দ্র ত্রিপুরার ছেলে।

ওসি আরিফুল আমিন বলেন, ‘উপজেলার কবুতর ছড়া এলাকায় ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা সেনা জোনের পরশুরাম আর্মি ক্যাম্প ও গুইমারা থানা-পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে। তার কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, চার রাউন্ড কার্তুজ এবং চাঁদা আদায়ের রশিদ ও লিফলেট উদ্ধার করা হয়েছে।’

তিনি বলেন, ‘সেনাবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রীতি স্বীকার করেছে, সে পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) স্থানীয় চাঁদা সংগ্রহকারী। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।’

/আরকে/
সম্পর্কিত
আইনজীবীকে পুলিশে দিলো জনতা, পরে সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে
‘বাংলাদেশি’ সন্দেহে গভীর রাতে ধরপাকড়: পশ্চিমবঙ্গে কোথায় পাঠানো হচ্ছে মুসলিমদের?
এক জেলার ৪৩ স্থানে পুলিশের বিশেষ চেকপোস্ট, অভিযান শুরু
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার